Monday, 6 February 2017

পুস্তক পর্যালোচনা 'নাম রেখেছি বনলতা' (২০১৭)- অরিন্দম নাথ

পুস্তক পর্যালোচনা
'নাম রেখেছি বনলতা' (২০১৭)- অরিন্দম নাথ

প্রকাশক-         শ্রীমতী অঞ্জনা দাম, বুক ওয়ার্ল্ড, আগরতলা
প্রচ্ছদ- শ্রী অপরেশ পাল
বিনিময়-         ২৫০ টাকা

                        ত্রিপুরা রাজ্যের আরক্ষা  দপ্তরের  স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার অরিন্দম নাথ সাহিত্যের ভুবনেও তাঁর অবাধ বিচরণ তাই তাঁকে সব্যসাচী বলেও আখ্যা দেওয়া যায় ২০১৬ পর্যন্ত তাঁর ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রতিটি গ্রন্থই প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান বর্ষে (২০১৭) প্রকাশিত  'নাম রেখেছি বনলতা' তাঁর ৭ম গ্রন্থ সত্যিই, এটি এক অভিনব গ্রন্থ ১৮৪ পৃষ্ঠার এই গ্রন্থে 'অধরা  মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে', 'মুড়ির টিনের স্মৃতি', ‘মহুরি নদীর  উৎস স্রোতে', 'চক্ষে আমার তৃষ্ণা', 'গান্ধারীর ঐশ্বর্য', এধরনের মোট ৩৯ টি গল্প স্থান পেয়েছে কিন্তু সাহিত্যের রূপ রীতি অনুসারে 'ছোট গল্প' (short story)  বলতে যা বোঝায় এগুলিকে ঠিক তেমনি ছোটগল্প হয়তো  বলা  যাবে না লেখকও  লেখাগুলিকে   কয়েকটি  সফরের বর্ণনা বলে  উল্লেখ করেছেন কিন্তু আমার মনে  হয়, এগুলিকে একথায় রম্য কথা বলে আখ্যা দেওয়া যেতে  পারে কারণ লেখাগুলো পড়তে পড়তে পাঠাকের মনে হয় যে, তাঁদের এক আপনজন যেন শীতের রাতে আগুন পোহাতে পোহাতে তাঁদের সাথে একের পর এক মনোমুগ্ধকর কথা বলে চলেছেন কী নেই এসব কথায় ? সবই  আছে বাস্তব ঘটনা, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ভূগোল, রূপকথা, উপকথা, পুরাকাহিনি (Myth),  এডভেঞ্চার, গোয়েন্দা রহস্য, দুর্বৃত্ত ধরণ দমন  ইত্যাদির সঙ্গে লেখকের কল্পনার রঙে সম্মিলনে এসব সত্যিকার অর্থেই হয়ে উঠেছে এক অভিনব সাহিত্য
                       

                        লেখকের ছাব্বিশ  বছরের  চাকরির প্রথম দশ বছর কেটেছে সমগ্র ত্রিপুরার গ্রাম-গঞ্জে, পাহাড়-অরণ্যে উগ্রপন্থী দমনে সেই বৈরী দমনে তাঁর তাঁর সহযোগীদের রোমাঞ্চকর, বিপদসংকুল অভিযানের সাফল্য ব্যর্থতার কথা বলতে গিয়ে তিনি বাস্তবের সঙ্গে আপন মনের মাধুরী মিশিয়ে এক অভিনব সাহিত্যের ঝুলি আমাদের সামনে উন্মোচিত করেছেন পড়তে পড়তে মনে হয়, ত্রিপুরাকে তাঁর মত এত গভীর ভাবে জানেন এমন লোক আর কেউ আছেন কিনা সন্দেহ সমগ্র ত্রিপুরার রাজপথ  থেকে গলি, সমতল থেকে পাহাড়, 'মাকড়সার জালের মত' বন্য পথ-ঘাট, সবই যেন তাঁর হাতের তালু তাই এই গ্রন্থটি পর্যটকদের কাছেও একটি বিশ্বস্ত  ভ্রমণ সঙ্গী বলে বিবেচিত হবে ত্রিপুরার বিভিন্ন স্থানের নামকরণ সম্পর্কিত নানান অজানা কথাও লেখক আমাদের শুনিয়েছেন তাঁর মতে, ককবরকে  জলপ্রপাতকে বলা হয় 'দুঙ্গুর' বাংলা ভাষীদের কল্যাণেই নাকি তা হয়ে গেছে 'ডুম্বুর' তেমনি 'টাকার জলা' নামটিও নাকি এসেছে ককবরক শব্দ 'তখা জলাই' থেকে, বাঙ্গালিদের দ্বারা  রূপান্তরিত হয়ে এমনি ' বিশ্রামগঞ্জ',  'ফুলকুমারী', ছৈলেংটা', 'জামজুড়ি' মত অসংখ্য স্থান নামের ব্যাখ্যাও করেছেন লেখক

                        চোর-ডাকাত, উগ্রপন্থীদের বিভিন্ন ধরনের কার্যকলাপের বর্ণনা যেমনি দিয়েছেন, তেমনি তাঁদের পাকড়াও করার কাহিনিও লিপিবদ্ধ করেছেন রয়েছে চাবি কিংবা মাধুরীর মত উপজাতি মেয়েদের সাহায্যে খুনী উগ্রপন্থীদের আটক করার কাহিনিও চাবির সহায়তায় অরিন্দমবাবুরা যেমনি তারই এক আত্ম সমর্পণকারী বৈরী খুনী ভাইটিকে ধরতে পেরেছিলেন, তেমনি মাধুরীর সহায়তায় এক অভিযানে নেমে দুটি উগ্রপন্থীকে সেদিন ধরতে না পারলেও কিন্তু একটি .কে. ৪৭ কে উদ্ধার করতে পেরেছিলেন সেদিন মাধুরী নাকি উগ্রপন্থী দুটিকে  তার টংঘরে কথার জালে দীর্ঘসময়  জড়িয়ে রেখেছিল পুলিশের হাতে ধরিয়ে দেবার উদ্দেশ্যে এমনি নানান রুদ্ধশ্বাস ঘটনার একটি অপরূপ মালা যেন গ্রন্থ  

                        চা পাতার আবিষ্কার কীভাবে হল, পাছড়ার রঙ নক্সা দেখে কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের উপজাতি রমণীদের চেনা যেতে পারে, জোঁকের কামড়ে রক্ত বন্ধে যে শিমূল তূলা অব্যর্থ, কিংবা মাকড়সারা কীভাবে জাল বোনে ইত্যাদি অজস্র তথ্যও পাঠক গ্রন্থ থেকে জানতে পারেন

                        অরিন্দমবাবুর সদা হাস্য মুখের মত তাঁর ভাষাও হাস্যোজ্জল তাইতো তিনি কৌতুকের ভঙ্গিমায় বলতে পারেনঃ

() ''উগ্রবাদীরা পুলিশ আধা-সামরিক বাহিনীর কাছে ঈশ্বরের মতো কারণ ঈশ্বর আমাদেরকে দেখতে পারেন কিন্তু বিপরীতটা সব সময় সত্য নয় ৷৷ (শুরুর কথা)

() তৃষ্ণায় যাবার সময় ড্রাইভার পথ ভুল করলে সঠিক রাস্তা খোঁজার প্রসঙ্গে লেখকের সরস মন্তব্যঃ ''এই একটা বস্তু, আমরা হারালে খুঁজি কিন্তু পেলে সাথে করে নিই না শুধু পথের স্মৃতিটুকুই বয়ে নিয়ে যাই '' (চক্ষে আমার তৃষ্ণা)

() নিজের পেশা নিয়ে অনেকেই সন্তুষ্ট থাকতে পারেনা, কিন্তু অরিন্দমবাবু এমন নন তাইতো এক ড্রাইভার বিরক্তির সুরে যখন বলেন - ''জীবনে একশত আটটা পাপ করলে ড্রাইভার হিসেবে মানুষ মর্ত্যে আসে', তখন নিজের পেশায় সন্তুষ্ট অরিন্দমবাবু বলতে পারেন- ''জীবনে একশত আটটা পাপ করলে পুলিশ হিসেবে মানুষ মর্ত্যে আসে' আর মর্ত্য স্বর্গের চেয়ে সুন্দর মর্ত্যের সৌন্দর্য স্বর্গের মতো স্থবির নয়'' (বনবীথি)

            গ্রন্থে লেখকের জীবনদর্শনও মূর্ত হয়ে উঠেছে তাইতো আমাদের এই মানবজীবন সম্পর্কেও তিনি করতে পারেন এমনি সরস মন্তব্যঃ

            "আমরা একটিই জীবন বাঁচি যেন একদিবসীয় ক্রিকেট খেলা ব্যাট করতে গিয়ে ব্যাটে-বলে হলে ভালোলাগে পরাস্ত হলে বা বল নষ্ট করলে নিজেরই খারাপ লাগে জীবনটাই এমন''

            পরিশেষে একথা বলতে পারি যে, ঝরঝরে ছাপাই-বাঁধাই দৃষ্টিনন্দন প্রচ্ছদে সুশোভিত অরিন্দমবাবুর 'নাম রেখছি বনলতা' সত্যিই এক চমৎকার রম্যকথা ত্রিপুরা সম্পর্কে কৌতূহলী গবেষক ত্রিপুরা ভ্রমণে ইচ্ছুক পর্যটক, কিংবা সাহিত্যানুরাগী পাঠক- সকলের দ্বারাই যে গ্রন্থ বিশেষ ভাবে সমাদৃত হবে তাতে কোন সন্দেহ নেই তাই এমন একটি গ্রন্থ প্রকাশের জন্যে অজস্র ধন্যবাদ জানাই বুক-ওয়ার্ল্ড-এর কর্ণধার শ্রদ্ধেয়া অঞ্জনা দামকে এবং আন্তরিক অভিনন্দন জানাই গ্রন্থকার অরিন্দম নাথ মহাশয়কে

. রবীন্দ্র কুমার দত্ত
বাংলা বিভাগ
রামঠাকুর কলেজ
আগরতলা



Thursday, 2 February 2017

'NAAM REKHECHHI BANALATA' : ARINDAM NATH'S SAGA OF TRIPURA'S MILITANCY AND HILLSCAPE By Shekhar Dutta


'NAAM REKHECHHI BANALATA' : ARINDAM NATH'S SAGA OF TRIPURA'S MILITANCY AND HILLSCAPE
Shekhar Dutta


Agartala, Feb 02, 2017 : Major socio-political development such as insurgency or extremism, despite the overly negative connotation the phenmena convey, always spawn creative literature in any form-poetry, drama or even novel. Tripura's famous playwright, late Hirendra Sinha , had authored a popular drama on the bizarre phenomenon of money-spinning abduction in Tripura as part of the decadelong insurgency between 1993-2003. A number of drama, novel and even film have been made in states like Assam and Manipur on the insurgency. 

Tripura's arguably best-known police officer Arindam Nath, an eyewitness and active participant in curbing militant depredations in the state , has taken a detour from the traditional fiction-based literature on insurgency by penning a book titled 'Naam Rekhechhi Banalata' (I have named it Banalata) , based on his direct personal experience. His book combines a fine blend of overwhelming facts and little bit of fiction to produce a memorable saga of insurgency, its prima donnas and the landscape. 

Tripura is known for its apparently inexplicable place-names , a phenomenon spawned by corruption of names from original 'Kokborok' into Bengali because of changed demographic profile of the state in the post-independence era. Who would have known the actual explanation behind the name of 'Kwaifang' in south Tripura, but for the etymological background provided by author Arindam Nath ? In 'Kokborok' the word 'Kwai' means 'betel nut' while 'Fang' in the compound means 'tree'-hence it is 'Kwaifang', as pronounced by non-tribals. The place in Belonia subdivision traditionally abounds with betel nut trees. Similarly, in Bengali the insurgents are known as 'Ugrapanthis' or 'Santrasis' but in tribal 'Kokborok' language they are known as 'Bolong Borok' , transliterated into Bengali as 'Jungle Men'. 

While this provides a glimpse of evolution of Tripura's human culture, author Arindam Nath has reproduced his direct personal experience of travelling through the state's landscape and hillscape dotted with water resources and lush greenery with forest cover. The sprawling 'Dumbur' lake, the range of hills and how these play hosts to the insurgents have come alive in the book. Nath had once nabbed the fire-arm of two hardcore NLFT insurgents with the help of a double-crosser, Briksharam Reang . Briksharam's sister Madhuri who is by now a reputed 'Hozagiri' danseuse who performed even in the United States of America as part of Indian cultural delegation had helped by engaging the insurgent duo in a conversation in the 'Gairing' (traditional 'Tong Ghar'). 

Among a multitude of sensational events that marked Nath's sojourn through hills and vales of Tripura through remote and inaccessible areas , one that stands out is the arrest of former NLFT commander Paresh Marak. The man responsible for the killing of many securitymen in ambushes had been trapped while meeting his paramour ,a Jamatya girl, in a remote area under Killa police station. Marak had initially tried to dodge interrogation by seasoned policemen by dishing out a load of lies but Nath and his colleagues had finally overcome his cunning resistance by instilling mortal fear in his heart but without resorting to third degree. Paresh finally disclosed his identity and many more things to the benefit of police personnel and is now a settled man with his Jamatya wife as a surrendered extremist.

These and many other anecdotes penned more in the style of a diary of events with separate titles make for riveting reading . The 'Book World ' and 'Gyan Vichitra' publishers have pulled off a wonderful job in producing this sleek 183 page book. Arindam Nath's college teacher, Professor (retired) Mihir Deb has invaluably contributed to this memorable work of his student by contributing a superb preface. Nath's labour of love 'Naam Rekhechhi Banalata' will hit the stands in the upcoming Agartala Book Fair scheduled to come off from February 11. 

Saturday, 28 January 2017

---নাম রেখেছি বনলতা বৈরী বিজয়ের লোমহর্ষক কাহিনি

ত্রিপুরার পটভূমিতে জল জঙ্গল আর জীবনের গল্প :



'নাম রেখেছি বনলতা'

বৈরী বিজয়ের লোমহর্ষক কাহিনি ।


লেখক অরিন্দম নাথের নবতম বই।

সারা ত্রিপুরার পাহাড় সমতলে ছড়িয়ে ছিটিয়ে থাকা , চোখের আড়ালে হারিয়ে যাওয়া, বা চুপি চুপি লুকিয়ে থাকা সাধারণ মানুষের অসাধারণ জীবনগাথা --

'নাম রেখেছি বনলতা' ।

লেখক অরিন্দম নাথের নিজস্ব কথকতায় , ৪০ টি কাহিনী সংকলনে নাম রেখেছি বনলতা-য় বাঙ্ময় হয়ে উঠেছে  ত্রিপুরার ইতিহাস , ভূগোল , গল্পগাথা আর কিংবদন্তি।  ১৮৪ পৃষ্ঠার  এই বইয়ে  লেখকের নিজস্ব সহজ সরল গল্প শৈলীতে নুতন নুতন রূপে ফিরে এসেছে বার বার, চলার পথের পাশে  সেই  একাকী  নীরবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানুষের সফলতা , ব্যর্থতা , প্রাপ্তি অপ্রাপ্তি , প্রেম অপ্রেম এর এক অনন্য জীবন চিত্র - যা পাঠকের মনন চিন্তনে আলোড়ন তুলে এই অপরূপ আবেশের। 

জ্ঞান বিচিত্রা প্রকাশনীর এবারের  প্রকাশ -পুলিশ অফিসার অরিন্দম নাথের  নাম রেখেছি বনলতা ৷

প্রাপ্তিস্থান: জ্ঞান বিচিত্রা প্রকাশনী, স্টল নং-৪৭৪, কলকাতা বইমেলা ৷


Tuesday, 19 January 2016

MY SIXTH BOOK


MY SIXTH BOOK,
 RELEASED ON FEBRUARY 7, 2016 AT SUKANTA ACADEMY AGARTALA

Saturday, 28 November 2015

Shri Shekhar Dutta, Senior Correspondent 'The Telegraph' on ‘I Adore’



Unlike their counterparts in the medical profession and in the army, hardcore police officers are scarcely known to achieve major success in writing. Erich Maria Remarque of Germany had produced his best selling war novel 'All Quiet on the Western Front' on the basis of first-hand experience of fighting in the first world war as a high school boy.We have many others like Ernest Hemingway who won nobel prize for his celebrated novel 'For whom the bell tolls' based on his direct experiences of the Spanish civil war in the middle and late thirties of the last century.

This long-winded preface seems to be in order in the context of a lucidly written diary work penned by Tripura's assistant inspector general of police (AIGP), Arindam Nath . The prevalent belief that long stint in police service tends to make people negativist is belied by Nath's 278-page book 'I Adore'. The short-story like episodes and anecdotes recapitulated all through the book are all based on Nath's direct experience in the course of life . Thus, while posted as commandant of TSR battalion (5th ) in Daluma in the interiors of then rebel-infested Amarpur subdivision, Arindam had encountered two Bhubans-one 'Havildar' named Bhuvan Sarkar and the other a rifleman named Bhuvan Dhar.Bhuvan Sarkar had been a confirmed alocoholic and would very often shirk important duties ,inviting the wrath of authorities . But whenever he sniffed trouble he would call his wife from Agartala who would go round begging for mercy from the officers because dismissal from service would also lead to deprivation in pension . Somehow he managed to escape punishment before retiring within two years but when Arindam Nath met him again near his police quarter at Agartala he was a metamophosed man , a dedicated family man who would cultivate fresh vegetables within his sprawling residence nearby. The second Bhuban-that is Bhuban Dhar- was addicted to 'Marijuana' and was dismissed from service at one stage for dereliction of duty. But much to his astonishment Arindam learned from Bhuban's deserted first wife that he had married again, reducing her to starvation . she was given the job of a domestic help for survivial and now her son has cleared Madhyamik. This is the theme of the very first story 'A tale of two Bhubans'.

Nath's discerning eyes also caught sight of the abundance of superstition and paranoid fear among his acquaintances and colleagues while lodging in the government police headquarter at A.D.Nagar. Nestled then in a desolate corner of the town, the quiet quarter complex had a sprawling undulating land in front, left-over of an abandoned tea garden. A mysterious moving light in the field at night would scare all the residents of the quarter complex who developed the conviction that a ghost had been let loose. It was not before a week that a daring constable Tarapada Roy who lived across the road one night waylaid the moving light and found the middle-aged man holding it to universal relief. 'The Bhuter Alo' story ended then and there.

But 'Infatuation' based on a trivial day-to-day incident remains etched in his memory. One of author's friends Deepak got stuck up in a traffic jam in his car as a procession taking the idol of goddess 'Basanti' for immersion was on . A particularly beautiful girl caught Deepak's eyes with her dark blue and wide eyes and vivacious giggling . Deepak came to his senses when the traffic moved on again but he wistfully kept on gazing at the girl weighing the pros and cons of having her as wife when he was jolted by the thought of his wife anxiously awaiting him at home.

There are altogether 102 such episodical stories gleaned from day-to-day experience of life but all are lucid and enjoyable to read . The style however resembles the one followed by late stalwat of Bengali literature Sunil Gangopadhyaya in the latter's 'Neel Lohit ' series. But Nath's refreshing style and direct rendition make them eminently readable and caught the imagination of readers of Agartala Book Fair. His better half Dr Paramita Biswas has done a brilliant cover page photo which symbolises the variety of the content inside. Chennai's 'Notgion Press' has acquitted itself very well in producing the sleek volume of 'I adore'.The book from a no-nonsense and fanatically honest police officer is a refreshing contrast from the run-of-the-mill pre-book fair releases every year.

INSTANCES OF SEXUAL ASSAULTS IN THE EPIC MAHABHARATA



It’s a posting in response to an article with heading ‘BHULE JABAR AGE’, in Bengali, meaning ‘Before I forget’, written by Sri Arunoday Saha, Ex-V.C of Tripura Central University in the issue of local daily Dainik Sambad on February 18, 2013. The eminent educationist has praised my writings, especially my novel “Bridging Souls – a Journey from Mahabharata to Bharata”.

I am expressing my sincere regards to Prof Saha for his excellent gesture of highlighting my writings in his lucid language. He has also spoken with me on the same day. But, his article has a fallacy, which needs clarification. My book Bridging Souls is basically a travelogue. In this fiction, I have tried to portray a protagonist Ambujanaba Sharma, a police officer. In course of his visits to some places of the modern Bharat, he analyzed some of the incidents of the epic Mahabharata which took place more than five thousand years ago in the lens of modern laws.

I have narrated some incidents of sexual assaults in my book. From the article of Prof Saha, it appears that I have brought rape charges against Bhishma. This is a far fetching imagination. Yes, I have brought theft charges against him for stealing Nandini, the divine cow of sage Vasishtha, as youngest of the eight Vasus. I have also accused him for abduction of three beautiful princesses Amba, Ambika and Ambalika. Perhaps, my beloved teacher has been confused by section 494 IPC which I have brought against Vichitravirjya for bigamy. Bhishma was charged for abetment. He was also charged for abetting Amba to commit suicide. I didn’t spare him from criticism for organizing the rituals in the name of the Pandavas and their mother Kunti with the charred bodies of a Nishad family of similar composition, mother and five sons after the fire at Wax Palace, knowing fully well that the Pandavas were alive.
In fine, the following are some major incidents of sexual assault witnessed in the epic:
*    Sexual assault upon Kunti by Sun God and the birth of Karna.
*  In the version of Bhil’s Mahabharata, Draupadi had been sexually assaulted by Vasuki Naga for about a month.
*  Sexual assault upon Satyavati by sage Parashar and birth of Vyasa.
*  A maid servant was sexually assaulted by Dhritarashtra when Gandhari was in her pregnancy resulting birth of Yuyutsu.
* In Tamil version of the Mahabharata, Arjuna sexually assaulted a beautiful lady named Ali, in the guise of a snake with the assistance of Sri Krishna who played the role of snake-charmer. Arjuna subsequently married Ali.
*   Lord Indra raped Tara, the wife of Brihashpati.
* After the Kshatriya kings were slain by Parasuram, their widows were forcibly raped by the people from higher echelon of the society.

There are many more instances of gruesome offences in the epic which the readers may find in my book “Bridging Souls – a Journey from Mahabharata to Bharata”.